মালদা

মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিশ

গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহদিপুর থেকে ৩ দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো মালদার ইংরেজবাজার থানার
পুলিশ। ধৃতদের নাম মিঠুন ঘোষ, নিতাই ঘোষও সিটু সেখ। এদের কাছ থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হয়। সম্প্রতি মহদিপুর আন্তর্জাতিক স্থল বন্দরে তোলা
বাজীকে কেন্দ্র করে লরিতে আগুন লাগানোর ঘটনায় যুক্ত ছিলো এরা বলে জানা গিয়েছে। গত সপ্তাহে লরি থেকে তোলা আদায়কে কেন্দ্র করে গোলমালের
জেরে কয়েক লরিতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ওঠে। এরপরই এনিয়ে সরব হয় ব্যবসায়ী সংগঠন
রপ্তানীকারকদের সংগঠনও শ্রমিকসংগঠন গুলি। এর প্রভাব পরে আন্তর্জাতিক বানিজ্যে। চরম অস্বস্তিতে পরে জেলা পুলিশ। এরপরিই মঙ্গলবার সকালে এই
৩ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গোটা বিষয়টি নিয়ে জেলা পুলিশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/uG1DdA6G0Q8